reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 05 আগস্ট 2026 ইং
৫৮ বার পড়া হয়েছে

স্বাবলম্বী করতে রায়গঞ্জে ১০ অসচ্ছল ব্যক্তিকে অটোরিকশা উপহার

অসচ্ছল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাদের স্বাবলম্বী করে তুলতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক উপকারভোগীদের হাতে অটোরিকশার চাবি তুলে দেন।

জানা যায়, সংসদ সদস্য ভিপি আয়নুল হক তাঁর ব্যক্তিগত অর্থায়নে এসব অটোরিকশা প্রদান করেন। সমাজের পিছিয়ে পড়া ও কর্মক্ষম অসচ্ছল মানুষের জন্য স্থায়ী আয়ের পথ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভিপি আয়নুল হক বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে একজন মানুষ নিজের পরিশ্রমে সম্মানের সঙ্গে জীবন-জীবিকা নির্বাহ করতে পারেন। অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলতেই তাঁর এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাদ্দেস হোসাইন সোহানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

অটোরিকশা পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তার মাধ্যমে নিয়মিত আয় করার সুযোগ তৈরি হবে, যা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০