খবর ২৪ ঘন্টা , ডেস্ক
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নিমগাছি বাজারের আগে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে চ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন উপজেলার গতিথা গ্রামের বাবুল হোসেনের ছেলে হোসেন আহমেদ (২৯) এবং একই গ্রামের জহির উদ্দিনের ছেলে ময়ান উদ্দিন (৩৬)।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে একই রাতে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার খিয়াইল গ্রামের মুসা প্রাংয়ের ছেলে মো. জাহাঙ্গীর আলী (৩৫)-কে গ্রেপ্তার করে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, "মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা যেকোনো অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জনসাধারণের সহযোগিতায় মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, মাদক কিংবা অন্য কোনো অপরাধসংক্রান্ত তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন