মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের বাউসা গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন Sirajganj Support Team (SST)-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩০০ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
বুধবার (৬ আগস্ট) উপজেলার ৫১ নম্বর বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনটির প্রোজেক্ট কোড-০৩-এর আওতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রাথমিক চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। আয়োজকদের তথ্যমতে, দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৩০০ জন সেবা গ্রহণ করেন।
সংগঠনের নেতারা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এছাড়া আয়োজন সফল করতে যাঁরা শ্রম, সময় ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা।
তাঁরা আরও বলেন, মানুষের আস্থা, দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক আরও বৃহৎ পরিসরের মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
উল্লেখ্য, Sirajganj Support Team (SST) একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, রক্তদান, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
মন্তব্য করুন