reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 10 আগস্ট 2026 ইং
৭০ বার পড়া হয়েছে

মা-বাবার মুখ উজ্জ্বল করল নুসাইবা, এসএসসিতে গোল্ডেন এ প্লাস

সাফল্যের আনন্দে উচ্ছ্বসিত দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবার। পত্রিকাটির প্রকাশকের ছোট মেয়ে নুসাইবা হক এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে। সে বিষমডাঙ্গা গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে।

নুসাইবার অসাধারণ এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ছোটবেলা থেকেই মেধাবী ও পড়াশোনায় মনোযোগী নুসাইবা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতেই ভালো ফলাফল করে এসেছে। নিয়মিতভাবে সে শ্রেণির প্রথম স্থান বা ‘এক রোল’-এ অবস্থান করত।

শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে গোল্ডেন এ প্লাস অর্জন নুসাইবার দীর্ঘদিনের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন বলে মনে করছেন তার বাবা-মা। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনাও তার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তারা জানান।

মেয়ের এমন সাফল্যে গর্বিত নুসাইবার বাবা-মা। তার বাবা একজন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী এবং মা একজন শিক্ষিকা। তারা জানান, ছোটবেলা থেকেই নুসাইবা পড়াশোনার প্রতি অত্যন্ত যত্নশীল ও মনোযোগী। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে সে আরও ভালো ফলাফল করবে এবং একজন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এটাই তাদের প্রত্যাশা।

নুসাইবার সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এদিকে, দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের পক্ষ থেকেও নুসাইবা হককে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তার এ অর্জন আগামী দিনের পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠবে—এমন প্রত্যাশা পরিবারের সবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০