খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এর হাটপাঙ্গাশি শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএসের ভারপ্রাপ্ত সিরাজগঞ্জ জোনাল ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল করিম শেখ।
এ সময় এসএসএসের হাটপাঙ্গাশি শাখার কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করার মাধ্যমে পরিবেশ সচেতনতা আরও বাড়ানো সম্ভব।
এসএসএসের এমন উদ্যোগ শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন