খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৌহার তিন রাস্তার মোড় এলাকায় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জব্দ করা ৭ পিস ইয়াবাসহ রায়গঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকরা হলেন—রায়গঞ্জ উপজেলার পুল্লা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. মিলন হোসেন (৩০) এবং হাজিপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. ওসমান গনি (২৩)।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে ইয়াবাসহ দুই যুবককে থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। পরে মামলার কাগজপত্রসহ তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটকের সময় উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাদক নির্মূল কমিটির সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন তালুকদার, কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সহসভাপতি মিলন আহমেদ মিন্টুসহ মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী তৎপরতা জোরদার হলে মাদক ব্যবসা ও সেবন কমবে বলে তারা আশা করছেন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিটির আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও মনে করছেন তারা।
মন্তব্য করুন