খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং চান্দাইকোনা ইউনিয়ন এলাকার গর্ব ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী গোপাল জিউ মন্দির কর্তৃপক্ষ।
সোমবার (১৭ আগস্ট) এক প্রতিবাদ বার্তায় মন্দির কর্তৃপক্ষ জানায়, মাননীয় সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িবহর যাওয়ার সময় কিছু দুর্বৃত্ত ও সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ পেয়েছে। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ বার্তায় আরও বলা হয়, একজন জনপ্রতিনিধির গাড়িতে এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী গোপাল জিউ মন্দিরের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।
প্রতিবাদকারীরা আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তীব্র প্রতিবাদে:
রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী গোপাল জিউ মন্দির, চান্দাইকোনা, সিরাজগঞ্জ।
মন্তব্য করুন