খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নূরনবী মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নূরনবী মিয়া বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাক্ষেত্রে যারা ভালো কাজ করছেন, তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অন্যদেরও উৎসাহিত করবে। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে গুড নেইবারস বাংলাদেশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম আরও গতিশীল হবে।
আলোচনা সভায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসার (প্রোগ্রাম) পনুয়েল মন্ডল।
পরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#
মন্তব্য করুন