reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 18 আগস্ট 2026 ইং
৮৫ বার পড়া হয়েছে

সলঙ্গায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী একটি পিকআপে করে নাটোরের সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পথে পাটধারী এলাকায় বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন নিহত হন। আহত দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে আসতে বিলম্ব করেছে—এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন নিহত সাদ্দামের মরদেহ নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর তারা পুলিশকে খবর দিলেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। এ কারণে তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হন।

তবে স্থানীয়দের এ অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, পুলিশ সময়মতোই ঘটনাস্থলে পৌঁছে আটক ট্রাকটি হেফাজতে নেয়। পরে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করা হয়।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৬টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০