reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 19 আগস্ট 2026 ইং
৬৮ বার পড়া হয়েছে

রায়গঞ্জে পিএনপি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে সম্মাননা

সিরাজগঞ্জের রায়গঞ্জে পিএনপি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে ভূঁইয়াগাঁতী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

রাম কৃষ্ণ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পিএনপি এনজিওর নির্বাহী পরিচালক নিষ্কৃতি রানী দাস।

গৌতম কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিতোষ কুমার দাস, শুশান্ত কুমার তালুকদার, রনজিত দাস, মিন্টু কুমার দাসসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

সম্মাননা পেয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

জানা যায়, রায়গঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় পিএনপি কিন্ডারগার্টেন স্কুলের মোট ১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল ও ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। সব মিলিয়ে বিদ্যালয়টির ১০ শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০