reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 19 আগস্ট 2026 ইং
৭০ বার পড়া হয়েছে

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে টিটিসি ভবন স্থাপনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ এবং এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রায়গঞ্জ পৌর এলাকার এসএস কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় সমাজকর্মী মো. নাজমুছ সাকিব। এ সময় প্রয়াত বিএনপি নেতা নুর সাঈদ সরকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নাজমুছ সাকিব বলেন, টিটিসি ভবনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। ঘটনার আগে ও পরে জনৈক ফয়সাল বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও অশালীন বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পর ভুল তথ্যের ভিত্তিতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তমাল সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক শ্রাবণ সরকারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে দাবি করে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।

নাজমুছ সাকিব মামলাটি প্রত্যাহার অথবা আইনানুগভাবে নিষ্পত্তির উদ্যোগ নিতে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই শান্তিপূর্ণ, স্থায়ী ও গ্রহণযোগ্য একটি সমাধান।

উপজেলা সদরের মানুষের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে টিটিসি ভবন উপজেলা সদরে স্থাপনের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্যও সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০