খবর ২৪ ঘন্টা , ডেস্ক
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব উজ্জল, যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন ছানু, হেলাল আহমেদসহ দলীয় নেতৃবৃন্দ।
এর আগে জেলার ১৮টি ইউনিটের বিভিন্ন উপজেলা, পৌর, থানা ও ইউনিয়নের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, রংবেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং ধানের শীষের প্রতীক নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল করে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে সমবেত হন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক এসএস রোড হয়ে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন