reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 20 আগস্ট 2026 ইং
৪৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি ভিপি আয়নুল হক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে উপস্থিত হয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর ভোট প্রদান করেন। এ সময় তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

ভোট প্রদান শেষে এমপি ভিপি আয়নুল হক বলেন, “দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ, বিজয় নিশ্চিত হবে।”

বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পান।

নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এর আগে ১৯৯১ সালে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় রাষ্ট্রপতি পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। এবারের নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১ লাখ ৮৩ হাজার ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদানকে কেন্দ্র করে এদিন জাতীয় সংসদে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন দেশের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা। সাংবিধানিক বিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার

তাড়াশে সেচ মোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রায়গঞ্জে মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভা

সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

ফুলজোড় নদীতে সেতু নেই, ঝুঁকি নিয়ে খেয়ায় স্কুলে যায় শিক্ষার্থীরা

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সভা

ব্রহ্মগাছায় ইউপি সদস্যের অর্থায়নে কওমি মাদ্রাসায় বৃক্ষরোপণ

তাড়াশে ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ দখলের অভিযোগ, ফেসবুকে প্রভাবশালীর পোস্ট

রায়গঞ্জে আধিপত্য কে কেন্দ্র করে জায়েদার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সুইটি খাতুনের বিরুদ্ধে

১০

হারিয়ে যাওয়া লোকঐতিহ্য ফেরাতে রায়গঞ্জে শতরূপা শিল্পী গোষ্ঠীর দুই দিনের আয়োজন

১১

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

১২

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

১৩

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে গণধোলাই, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

১৪

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: ইয়াকুব সভাপতি, সম্পাদক শামীম

১৫

হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক সোহেল রানা

১৬

রায়গঞ্জে পৃথক মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৭

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি ভিপি আয়নুল হক

১৯

রায়গঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

২০