reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 22 আগস্ট 2026 ইং
৩১২ বার পড়া হয়েছে

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: ইয়াকুব সভাপতি, সম্পাদক শামীম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ ইয়াকুব তালুকদার সভাপতি ও মোঃ শামীম তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মোঃ ইয়াকুব তালুকদার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাফিজুর রহমান পেয়েছেন ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ শামীম তালুকদার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুল আলম পেয়েছেন ২৫৬ ভোট।

এর আগে সকাল ১১টায় ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ইয়াকুব আলী তালুকদার। খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মন্ডল ও কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুল আলম পলাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক মন্ডল এবং রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার রোম বাদশা। এ সময় সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামীম হোসেন তালুকদারসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে সকাল ১১টা থেকে সমিতির বিগত দিনের কর্মকাণ্ড ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে দুজন, অতিরিক্ত সচিব পদে দুজন, অর্থ সচিব পদে দুজন এবং সহদপ্তর সম্পাদক পদে দুজন প্রার্থী ছিলেন।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দাদপুর জি আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির উল্লাপাড়া শাখার সভাপতি মো. আব্দুল মান্নান তালুকদার।

উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩১ সদস্যের কমিটি গঠনের প্রক্রিয়ায় ইতোমধ্যে ২৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পাঁচটি পদে ৫৬৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার

তাড়াশে সেচ মোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রায়গঞ্জে মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভা

সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

ফুলজোড় নদীতে সেতু নেই, ঝুঁকি নিয়ে খেয়ায় স্কুলে যায় শিক্ষার্থীরা

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সভা

ব্রহ্মগাছায় ইউপি সদস্যের অর্থায়নে কওমি মাদ্রাসায় বৃক্ষরোপণ

তাড়াশে ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ দখলের অভিযোগ, ফেসবুকে প্রভাবশালীর পোস্ট

রায়গঞ্জে আধিপত্য কে কেন্দ্র করে জায়েদার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সুইটি খাতুনের বিরুদ্ধে

১০

হারিয়ে যাওয়া লোকঐতিহ্য ফেরাতে রায়গঞ্জে শতরূপা শিল্পী গোষ্ঠীর দুই দিনের আয়োজন

১১

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

১২

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

১৩

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে গণধোলাই, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

১৪

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: ইয়াকুব সভাপতি, সম্পাদক শামীম

১৫

হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক সোহেল রানা

১৬

রায়গঞ্জে পৃথক মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৭

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি ভিপি আয়নুল হক

১৯

রায়গঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

২০