reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 23 আগস্ট 2026 ইং
৬৬ বার পড়া হয়েছে

রায়গঞ্জে আধিপত্য কে কেন্দ্র করে জায়েদার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সুইটি খাতুনের বিরুদ্ধে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে আধিপত্য বিস্তারে একই গ্রামের বিধবা জায়দা খাতুনের মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক আঃ সাত্তারের স্ত্রী সুইটি খাতুনের বিরুদ্ধে।

গত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরও ব্রম্মগাছা ইউনিয়ন যুব মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা দায়িত্বে থাকা কালীন সময়ে নানামুখী অপর্কম ধারাবাহিকতায় সুইটির আধিপত্য ধরে রাখতেই সে গ্রামের পায়ে হাটা সড়কে গরুর ঘাস খাওয়া ও গোবর রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ হুমকি ধামকি দিয়ে প্রতিবেশীদের কোন ঠাসা করে রাখার অভিযোগ সুইটি খাতুনের বিরুদ্ধে।

এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে রবিবার দুপুর ২ টারদিকে রাস্তায় গবর ফেলে রাখায় পরিবেশ নষ্ট হচ্ছে এমন অজুহাতে ওই গ্রামের বাসিন্দা আঃ রাজ্জাক ও তার স্ত্রী রনজনা খাতুন বিতর্ক জড়িয়ে এমন তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে পল্লী চিকিৎসক আঃ সাত্তার ও স্ত্রী সুইটি খাতুন দম্পতিদের ধেয়ে মারতে যায়। পরে সাত্তার তার ভাই শহিদুল রুবেল ভাতিজা হৃদয় ভাগিনা রেজা বাহিনীদের সাথে নিয়ে রাজ্জাকের বাড়িতে হামলা করে।

এসময় ঘটনা স্থলে কাউকে না পেয়ে রাজ্জাকের বোন জায়েদা খাতুন উপস্থিত দেখতে পেয়ে সুইটি খাতুন ক্ষিপ্ত হয়ে জায়দা খাতুনের মাথায় লাঠি দিয়ে স্বজরে আঘাত করে। এতে জায়েদা খাতুন ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে । স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে জায়েদা কে অচেতন অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। এমন ঘটনার সংবাদ পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরির্দশন করেছে। এ বিষয়ে রায়গঞ্জ থানায় অসহায় জায়েদা খাতুনের বড় ছেলে মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করে।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফির্সাস ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের এমন ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনত ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০