খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সোমবার (২৪ আগস্ট ২০২৬) ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেনের নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা প্রাঙ্গণের পরিবেশ সুন্দর, সবুজ ও মনোরম রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ উদ্যোগের ফলে মাদ্রাসা প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। সেই চিন্তা থেকেই নিজস্ব অর্থায়নে হাসিল রঘুনাথপুর কবরস্থান বাইতুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেদিকেও নজর রাখা হবে।
স্থানীয়রা ইউপি সদস্যের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষার পাশাপাশি এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন