reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 28 আগস্ট 2026 ইং
৪৮ বার পড়া হয়েছে

রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের নির্মাণকৃত সীমানাপ্রাচীর (বাউন্ডারি ওয়াল) ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, মসজিদের সীমানা নির্ধারণ ও নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়ালটি নির্মাণ করা হয়েছিল। গত ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে প্রাচীরটির একটি অংশ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন কমিটির সদস্যরা।

এ ঘটনায় আব্দুল হামিদ, আব্দুল রাজ্জাক মাস্টার, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহাব ও সাকোয়াতের নাম উল্লেখ করা হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি আব্দুল সামাদ খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম শেখ ও কোষাধ্যক্ষ আব্দুল খালেক শেখ বলেন, মসজিদের সীমানা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল। এটি ভেঙে দেওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল হামিদ শেখ বলেন, “মসজিদের বিষয়ে আমি মিথ্যা বলব না। সীমানাপ্রাচীর আমি নিজ হাতে ভেঙেছি। আমার পায়ে সমস্যা থাকায় হাঁটতে পারি না। এ পাশ দিয়ে যাতায়াত করলে আমার সুবিধা হয়।”

অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মসজিদ কমিটি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

স্থানীয়রা জানান, মসজিদের সীমানা বা চলাচল নিয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। একই সঙ্গে প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০