খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠের পাশে একটি পুকুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাত সোয়া ৯টার দিকে পুকুর থেকে আবেদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবেদ সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার ফজলুল হকের ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, আবেদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুকুরে তলিয়ে যাওয়ার পর তিনি আর পানির ওপরে উঠতে পারেননি।
মন্তব্য করুন