reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 আগস্ট 2026 ইং
৫২ বার পড়া হয়েছে

তাড়াশে নিঃস্ব অনীল-সাগরিকা দম্পতির মানবেতর জীবনযাপন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উষাইকোল গ্রামের হতদরিদ্র বৃদ্ধ অনীল চন্দ্র সিংহ (৮০) ও তাঁর স্ত্রী সাগরিকা সিংহ (৭০) মানবেতর জীবনযাপন করছেন। বার্ধক্য ও চরম দারিদ্র্যের কারণে খেয়ে না খেয়ে দিন কাটছে নিঃসন্তান এই বৃদ্ধ দম্পতির।

স্থানীয় সূত্রে জানা যায়, তিলোক চন্দ্র সিংহের ছেলে অনীল চন্দ্র সিংহ ও তাঁর স্ত্রী সাগরিকা সিংহের সংসারে দীর্ঘ জীবনে আট সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু নির্মম বাস্তবতায় জন্মের মাত্র দুই থেকে চার দিনের মধ্যেই একে একে মারা যায় তাঁদের সব সন্তান। সন্তান হারানোর সেই শোক বুকে নিয়েই জীবনের শেষপ্রান্তে এসে আজ তাঁরা সম্পূর্ণ নিঃস্ব ও অসহায়।

বয়সের ভারে ন্যুব্জ এই দম্পতির এখন আর কোনো কর্মক্ষমতা নেই। ফলে নিজেদের খাবার জোগাড় করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। অভাবের কারণে অনেক দিনই ঠিকমতো খাবার জোটে না। অনাহার-অর্ধাহারে কাটছে তাঁদের দিন।

জীবনের শেষ বয়সে যেখানে একটু স্বস্তি ও নিরাপত্তায় থাকার কথা, সেখানে অনীল-সাগরিকা দম্পতির নিত্যসঙ্গী হয়ে উঠেছে দারিদ্র্য, অসহায়ত্ব আর অনিশ্চয়তা।

স্থানীয় সচেতন মহল বলছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত এই অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ানো প্রয়োজন। তাঁদের নিয়মিত খাদ্য সহায়তার পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা জরুরি।

এলাকাবাসী ও সুধীসমাজ সরকারের সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের প্রতি অনীল চন্দ্র সিংহ ও সাগরিকা দম্পতির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “এ বিষয়ে আমি জানতে পেরেছি। আমরা খোঁজ নিয়ে তাঁদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০