খবর ২৪ ঘন্টা , ডেস্ক
এর মধ্যে ফুলজোড় নদীতে ৫৫ কেজি, ইছামতি নদীতে ৭০ কেজি, দুবলা গাড়ি বিলে ৩৫ কেজি, সলঙ্গার গাড়াদহে ৪৫ কেজি এবং তিনটি পুকুরে ১১০ দশমিক ৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, পুলিশের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন