খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সলঙ্গা দলিল লেখক কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল করিম ভোলা ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সলঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতিও ছিলেন।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সলঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল করিম ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন