খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নিহত নীলা খাতুন ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর নীলাকে গলায় রশি দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের বাবা লিটন শেখের দাবি, তার মেয়ে আত্মহত্যা করেনি। তার অভিযোগ, গত শুক্রবার দুপুরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আমজাদ, আকবর, আব্দুল, রকি ও সোহেল শেখ তাকে ও তার মেয়েকে মারধর করেন। এ ঘটনায় তিনি তালা থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলেও দাবি করেন তিনি।
লিটন শেখের অভিযোগ, ওই ঘটনার জের ধরে তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন