reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 22 এপ্রিল 2026 ইং
৯৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে তেলের লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে কৃষকের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলায় সেচের জন্য ডিজেল সংগ্রহ করতে গিয়ে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলাম (৫৬) কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো ধানে সেচ দেওয়ার জন্য ডিজেল নিতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। দীর্ঘ সময় প্রচণ্ড গরমে অপেক্ষা করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়ছেন কৃষকরা।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমে হিটস্ট্রোকের কারণেই ওই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, এ ধরনের পরিস্থিতিতে সবাইকে প্রয়োজন ছাড়া রোদে দীর্ঘ সময় না থাকার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০