reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 10 সেপ্টেম্বর 2026 ইং
৫০ বার পড়া হয়েছে

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

ঢাকার ধামরাইয়ে নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের পাঁচ কার্টন সিগারেট উদ্ধার করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অবৈধ সিগারেট ব্যবসায়ী মো. বশির আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী (চরখন্ড) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিশাষী (চরখন্ড) এলাকায় নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার। এ সময় পাঁচ কার্টন Visa ও D&G ব্র্যান্ডের নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ সিগারেট ধ্বংস করা হয়। একই সঙ্গে অবৈধভাবে সিগারেট ব্যবসার সঙ্গে জড়িত মো. বশির আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বশির আহমেদ নামে এক ব্যক্তি অবৈধ ব্যান্ডরোলযুক্ত সিগারেটের ব্যবসা করছেন। অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের সিগারেট উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও সরকারি রাজস্ব সুরক্ষায় নকল ও অবৈধ সিগারেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০