খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি মোঃ জামিল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহুরা তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি কমিটির সহ-সভাপতি আসমত আলী, ১নং ধামাইনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু বকর সিদ্দিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ও এসএমসি কমিটির সদস্য তানিয়া খাতুন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ রতনসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য করুন