খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে প্রতারণা, হত্যা ও নিয়মিত মামলাসহ ওয়ারেন্টভুক্ত মোট ৬ আসামিকে গ্রেফতার করেছে।
রায়গঞ্জ থানা পুলিশ জানায়, নিয়মিত প্রতারণা মামলার আসামি মোঃ ইমন ইবনে কবির (২২), পিতা—মোঃ কবির হোসেন, সাং—৫৮ চান টেক্সটাইল, ফরিদাবাদ, কদমতলী, ঢাকা; মোঃ আল আমিন সরকার (২৯), পিতা—মোহাম্মদ ফিরোজ মিয়া এবং মোঃ নাজিম উদ্দিন (২৫), পিতা—আব্দুল মোতালেব, উভয়ের সাং—বৌনকান্তি ইটভাটা, চর আলী হযরতপুর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা।
ঢাকার ডিএমপির শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এছাড়া ওয়ারেন্টমূলে সিআর মামলার আসামি মোঃ হায়দার আলী (৬০), পিতা—মৃত আব্দুর রহমান, সাং—সাথিয়া দিগর; নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি আবু বক্কর সিদ্দিক (৫৩), পিতা—মৃত হারান খন্দকার, সাং—পাংগাসি এবং হত্যা মামলার আসামি মোঃ সুলতান মাহমুদ (৩২), পিতা—খোরশেদ আলম, সাং—গোয়ালপাড়া (শালিয়াগাড়ী), থানা—রায়গঞ্জ, জেলা—সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৬ আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে রায়গঞ্জ থানা পুলিশ।
মন্তব্য করুন