খবর ২৪ ঘন্টা , ডেস্ক
এক শুভেচ্ছা বার্তায় মো. হাফিজুর রহমান বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের জন্য একটি গৌরবের দিন।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মো. হাফিজুর রহমান বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নতুন করে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার প্রেরণা জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি ধানগড়া ইউনিয়নসহ রায়গঞ্জের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মন্তব্য করুন