reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 11 সেপ্টেম্বর 2026 ইং
৬২ বার পড়া হয়েছে

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামে এক গৃহবধূকে পথরোধ করে অনৈতিক প্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. মোকলেছ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা খাতুন (৩৩) বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত মোকলেছ পলাশী গ্রামের মৃত হারান আলীর ছেলে। আর অভিযোগকারী ফাতেমা খাতুন একই গ্রামের মো. দুলালের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ফাতেমা খাতুন স্বামী-সন্তান নিয়ে পলাশী গ্রামে বসবাস করেন। অভিযোগ, মোকলেছ দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক সম্পর্কের জন্য কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় এবং বিষয়টি স্বজনদের জানানোয় মোকলেছ ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে ফাতেমা খাতুন তার স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার সময় উপজেলার বস্তুল বাজারের পাকা সড়কে পৌঁছালে মোকলেছ তার পথরোধ করেন। একপর্যায়ে তাকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় ফাতেমার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোকলেছ তাদের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে ও পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে ফাতেমা খাতুন থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. মোকলেছের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০