reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 আগস্ট 2026 ইং
৯৩ বার পড়া হয়েছে

একদিকে ইয়াবা, অন্যদিকে চোলাই মদ—সলঙ্গায় পৃথক অভিযানে গ্রেফতার ৫

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ও ৫০ বোতল দেশি চোলাই মদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও নগদ ৭ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শামিনুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সলঙ্গা থানার কুঠিপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে নসিব হোসেন (২৪), মৃত রাশেদ পারভেজ রাজুর ছেলে আব্দুল ওয়াদুদ, বনবাড়িয়া গ্রামের হাফিজুল সরকারের ছেলে নূর নবী হাসান এবং ধুবিল দক্ষিণপাড়া গ্রামের জাকের আলীর ছেলে নাসির হোসেন।

অপরদিকে, সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শফিউল হোসেন জানান, বুধবার রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের খোর্দ্দ সিমলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৫০ বোতল দেশি চোলাই মদসহ একই গ্রামের শ্রী অনিল রায়ের ছেলে জনক রায়কে (৩০) আটক করা হয়।

পুলিশ জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০