reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 10 সেপ্টেম্বর 2026 ইং
৬৩ বার পড়া হয়েছে

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

মামুন কৌশিক, নেত্রকোনা:

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় দুই খুচরা সার ডিলারকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের অতিথপুর বাজারে বিভিন্ন সারের দোকানে মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন সার বিক্রেতার দোকানে তদারকির সময় ক্রয় ও বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে এয়াকুব আলী ও জজ মিয়া নামে দুই খুচরা সার ডিলারকে সংশ্লিষ্ট আইনে মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম বলেন, “কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০