খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সিরাজুল ইসলামের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার সিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন