খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চক নুরগ্রামে অবস্থিত তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি অটো গ্যাসে এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে র্যাব-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির এলপিজি অটো গ্যাস বিক্রির অনুমোদন রয়েছে। তবে ওই অনুমোদনের বাইরে গিয়ে সেখানে পেট্রোল ও ডিজেল বিক্রি করা হচ্ছিল। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি মো. আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অনুমোদন ছাড়া পেট্রোল ও ডিজেল বিক্রিতে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।
জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল মতিন রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন ও প্রচলিত বিধিবিধান না মেনে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন