reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 09 সেপ্টেম্বর 2026 ইং
৩৬ বার পড়া হয়েছে

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা থেকে রংপুর লং মার্চ কর্মসূচিকে সামনে রেখে সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মাওলানা শাহজাহান আলীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি জননেতা এস এম মুনসুর আলী।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জননেতা এস এম সালাউদ্দিন হাসিনুর, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হুদা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং যুব বিভাগের আহ্বায়ক ফিরোজ মাহমুদ। এছাড়া বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে হাটিকুমরুল পথসভা সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন ও প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তারা কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও জনগণের কল্যাণ এবং সকল নেক ও কল্যাণকর প্রচেষ্টা কবুলের জন্য দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০