reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 09 সেপ্টেম্বর 2026 ইং
৩৯ বার পড়া হয়েছে

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাজ্জাদ রোমন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন ওসিকে ঘিরে স্থানীয় সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। অভিজ্ঞ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর পূর্বের কর্মঅভিজ্ঞতা ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

বিশেষ করে ঈশ্বরগঞ্জে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি কিশোর অপরাধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের প্রত্যাশাও রয়েছে স্থানীয়দের।

সচেতন মহলের প্রত্যাশা, মিরপুর মডেল থানায় দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওসি মো. সাজ্জাদ রোমন ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে সক্ষম হবেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত, অপরাধীদের আইনের আওতায় আনা এবং থানায় সেবাপ্রত্যাশীদের হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

দায়িত্ব গ্রহণের পর ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, “ঈশ্বরগঞ্জ থানা এলাকাকে সব ধরনের অপরাধমুক্ত রাখতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কোনো ধরনের আপস করা হবে না।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে সাধারণ মানুষকে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঈশ্বরগঞ্জকে আরও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।

নতুন ওসির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে স্থানীয়রা আশা করছেন, তাঁর নেতৃত্বে ঈশ্বরগঞ্জে মাদক, জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালিত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০