reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 এপ্রিল 2026 ইং
১১৭ বার পড়া হয়েছে

তীব্র দাবদাহে ঝরছে লিচুর গুটি, ফলন বিপর্যয়ের শঙ্কা

তীব্র দাবদাহ ও খরার প্রভাবে পাবনার ঈশ্বরদীতে লিচুর বাগানজুড়ে দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা। গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় একদিকে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে লিচুর গুটি ঝরে পড়ে চাষিদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

সরেজমিনে উপজেলার মিরকামারী, জয়নগর, মানিকনগর, বক্তারপুর, জগন্নাথপুর, চরসাহাপুর, সাহাপুর, আওতাপাড়া ও বাঁশেরবাদা এলাকায় ঘুরে একই চিত্র দেখা গেছে। অধিকাংশ বাগানেই গাছ থেকে অকালেই লিচুর গুটি ঝরে পড়ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঈশ্বরদীতে প্রায় ৩১০০ হেক্টরের বেশি জমিতে লিচুর আবাদ হয়েছে। তবে বর্তমান খরা ও দাবদাহ পরিস্থিতি অব্যাহত থাকলে উৎপাদন ৩০ শতাংশেরও বেশি কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

চাষিরা জানান, কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেচ ও কীটনাশক স্প্রে করেও গুটি ঝরে পড়া পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। এতে করে বাগান নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের লিচু চাষি মোস্তফা জামান বিশ্বাস নয়ন বলেন, “এ বছর বাগানে প্রচুর মুকুল এসেছিল। আশা ছিল আগের লোকসান পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু তীব্র খরায় গুটি ঝরে যাওয়ায় আবারও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।”

জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব মণ্ডল, যিনি ‘লিচু কিতাব’ নামে পরিচিত, জানান—খরার পাশাপাশি সার ও কীটনাশকের উচ্চমূল্যও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এতে অনেকেই ঠিকমতো বাগানের পরিচর্যা করতে পারছেন না, ফলে আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়ছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, এপ্রিলের শুরু থেকেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মোমিন বলেন, “প্রথমদিকে গাছে ভালো মুকুল থাকলেও তীব্র দাবদাহে গুটি ঝরে পড়া শুরু হয়েছে। কৃষি অফিস থেকে নিয়মিত স্প্রে ও সেচ দেওয়ার বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।”

বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অন্যতম লিচু উৎপাদন অঞ্চল ঈশ্বরদীতে এ বছর বড় ধরনের ফলন বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০