reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 এপ্রিল 2026 ইং
৭৬ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায় বাধা, গভীর রাতে সংঘবদ্ধ হামলা

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের লক্ষীপুর গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় সেলিম রেজা (৪৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী সেলিম রেজা অভিযোগ করে জানান, এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার তাদের নিষেধ করলেও তারা কোনো কর্ণপাত করেনি। সর্বশেষ গত বুধবার বিকেলে পুনরায় বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এরই জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০