reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 25 এপ্রিল 2026 ইং
৮২ বার পড়া হয়েছে

রাঙ্গাবালীতে ছেলে বাঁচাতে গিয়ে বাবার শরীর দগ্ধ, ঘটনার ভিন্নমত ঘিরে চাঞ্চল্য

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন বলে পরিবারের দাবি। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি ভিন্ন—ছেলেই নাকি বাবার শরীরে আগুন ধরিয়ে দেন।

শনিবার উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর আশ্রয়ণ প্রকল্পে (ভৌগোলিকভাবে ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রাম) এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শাওন হাওলাদার (২২) স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বসতঘরের ভেতর নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার বাবা মো. হারুন অর রশীদ হাওলাদার (৫০) গুরুতর দগ্ধ হন। আগুনে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, শাওন তার স্ত্রী জান্নাতকে মারধর করছিলেন। এতে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে বাবার শরীরেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পরিবার ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের।

এ অভিযোগ অস্বীকার করে দগ্ধ হারুন অর রশীদ বলেন, “ছেলের সঙ্গে পুত্রবধূর ঝগড়া হয়। একপর্যায়ে ছেলে নিজের গায়ে আগুন দেয়। তাকে বাঁচাতে গিয়ে আমি দগ্ধ হই।”

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয়দের একটি অংশের দাবি, শাওন মাদকাসক্ত এবং এর আগেও তিনি এমন অস্বাভাবিক আচরণ করেছেন। তবে অভিযুক্ত শাওন দাবি করেন, স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে তিনি নিজেই আগুন দেওয়ার চেষ্টা করেন এবং তা নেভাতে গিয়ে তার বাবা দগ্ধ হন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, দুই-তিন বছর আগে শাওনের বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০