reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 08 মে 2026 ইং
৯৫ বার পড়া হয়েছে

মানবপাচার ঠেকাতে কক্সবাজারে সামাজিক নেতৃবৃন্দের জরুরি বৈঠক

সমুদ্রপথে মানবপাচারের জন্য কক্সবাজার এখন ঝুঁকিপূর্ণ রুটে পরিণত হয়েছে। বিশেষ করে আন্দামান সাগর হয়ে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে অনেকেই প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি প্রাণও হারাচ্ছেন। এ পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধিকে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ প্রেক্ষাপটে বুধবার (০৬ মে) কক্সবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে সামাজিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে বাস্তবায়িত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এই কর্মশালা ও বৈঠকের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। তিনি বলেন, মানবপাচার একটি সংঘবদ্ধ অপরাধ, যা শুধু ব্যক্তির জীবনই নয়, রাষ্ট্রের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। এই চক্র ভাঙতে হলে প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।

ব্র্যাকের জেলা সমন্বয়ক অজিত নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা, সদর মডেল থানার প্রতিনিধি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দীন, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর আলম, সাংবাদিক প্রতিনিধি, মডেল মসজিদের খতিব, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তরুণ উদ্যোক্তারা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন। তিনি মানবপাচার, মানব চোরাচালান এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহ দিক তুলে ধরেন। বিশেষ করে আন্দামান সাগর পাড়ি দিয়ে দালাল চক্রের মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যাওয়ার পথে কীভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছে এবং জীবন ঝুঁকিতে পড়ছে—সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা মানবপাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া উপস্থিত কয়েকজন ভুক্তভোগী তাদের জীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে নাড়িয়ে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০