reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 জুন 2026 ইং
৭৮ বার পড়া হয়েছে

মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদের কক্ষ থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন প্রায় ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে বসবাস করতেন। মঙ্গলবার আসরের নামাজে ইমামতি করলেও পরে মাগরিব ও এশার নামাজের সময় তাকে দেখা যায়নি।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা দ্বিতীয় তলায় তার কক্ষের সামনে যান। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। মসজিদ কমিটির সদস্যদের ভাষ্য অনুযায়ী, ওই চিরকুটে পারিবারিক কলহ ও ব্যক্তিগত হতাশার বিষয় উল্লেখ ছিল।

স্থানীয়রা জানান, আমির হোসেনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ধর্মীয় দায়িত্ব পালন করে আসছিলেন এবং মুসল্লিদের কাছে একজন নম্র ও সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাসও দিয়েছিলেন বলে জানা গেছে। সেখানে তিনি জীবনের দুঃখ-কষ্ট নিয়ে হতাশার কথা উল্লেখ করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০