খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেলান্দহ এর আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ কৃষির উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র উপস্থাপন করেন। তিনি বিষমুক্ত ও নিরাপদ ফসল-সবজি উৎপাদন, আন্তর্জাতিক মানদণ্ডের গুড এগ্রিকালচার প্র্যাকটিস (GAP) অনুসরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় কৃষিসেবা প্রদানের আশ্বাস দেন।
কংগ্রেসে উদ্যোক্তা কর্নার, GAP ও নিরাপদ কৃষি কর্নার, পুষ্টি কর্নার এবং জৈব সার ও বালাইনাশক কর্নার নামে চারটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। এসব স্টলে কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা ফারজানা সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু এবং বিসিআইসির সার ডিলার সমিতির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রহিম।
উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে প্রায় ৭০ জন কৃষক, কৃষি উপসহকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজন কৃষি সংশ্লিষ্টদের এক বর্ণাঢ্য মিলনমেলায় পরিণত হয়।
মন্তব্য করুন