reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 অক্টোবর 2025 ইং
৪০ বার পড়া হয়েছে

সাইবার সিকিউরিটি মাস উদযাপন করল ক্যারিয়ার প্রো বিডি

ছবিঃসংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) কর্তৃক অক্টোবরকে সাইবার নিরাপত্তা ও সচেতনতামূলক মাস হিসেবে উদযাপন করা হয়। ২০০৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি টেলিযোগাযোগবিষয়ক জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশও অক্টোবরকে সাইবার নিরাপত্তা ও সচেতনমূলক মাস হিসেবে উদযাপিত করছে।

তারই অংশ হিসেবে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করা সংস্থা ক্যারিয়ার প্রো বিডি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এবং আম্বার আইটির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশেও সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক কার্যক্রম গৃহিত হলো। পুরো আয়োজনের মূল বার্তা ছিল ‘চলো একটি ভালো সাইবার সমাজ গঠন করি’।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হলো সাইবার নিরাপত্তা ও সামাজিক সচেতনতা অনুষ্ঠান ২০২৫। অনুষ্ঠানে এআইইউবির প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে সাইবার নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মৌলিক সাইবার প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ‘প্রি-রেজিস্ট্রেশন’ করেন এবং বাকিরা ‘অন-স্পট’ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রো বিডির পক্ষ থেকে ‘ই-সার্টিফিকেট’ দেওয়া হবে বলে জানান আয়োজকেরা। এআইইউবি কম্পিউটার হাব, ওএসএ এআইইউবি, ইউনি গ্লোবাল এবং আহমেদ ফুডসের সহযোগিতায় টানা চতুর্থবারের মতো এই কর্মশালার আয়োজন করল ক্যারিয়ার প্রো বিডি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইসিটি বিভাগের হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিইআইইডি প্রকলের পরিচালক মনজুর মোহাম্মদ শহরিয়ার বলেন, ‘এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অনেক সময়োপযোগী এবং ক্যারিয়ার প্রো বিডিকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য। সাইবার নিরাপত্তায় সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে, এ-সংক্রান্ত আইন ও বিধিমালা তৈরি করা হচ্ছে। সাইবার নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই।’

অনুষ্ঠানে অন্যদের মাঝে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ক্যারিয়ার প্রো বিডির উপদেষ্টা লায়লা নাজনীন, ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বিডির প্রেসিডেন্ট ড. কে এম হাসান রিপন, টেক্সাস টিম গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মুরাদ হোসেন, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও প্রশিক্ষক জি এম ফারুক আহমেদ, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সাদমান সাদিক, আম্বার আইটির সিনিয়র অফিসার আল ইসলাম এবং সিনেসিস আইটির হেড অফ অপারেশন্স হাফিজুল্লাহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০