খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সম্প্রীতি বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার ০৪ নং গালেংগ্যা ইউনিয়ন ০১ নং ওয়ার্ড; রামদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের এক কক্ষে এক সভায় অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক, স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক বিভিন্ন শ্রেণি-পেশার ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
নবগঠিত কমিটিতে অলিন্দ্র ত্রিপুরা সভাপতি; ছায়াতি ত্রিপুরা সহ-সভাপতি; সঞ্জয় ত্রিপুরা সদস্য; রতিচন্দ্র ত্রিপুরা সদস্য ; সুমি ত্রিপুরা সদস্যা; হারুলি ত্রিপুরা সদস্যা ও প্রশান্ত ত্রিপুরা প্রধান শিক্ষক সদস্য সচিব সহ নির্বাচিত হয়েছেন।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয় পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি অলিন্দ্র ত্রিপুরা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। সহ-সভাপতি ছায়াতি ত্রিপুরাও বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সদস্যরা আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে পাড়া সমাজ অভিভাবক সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। বিদ্যালয়ের প্রয়োজনীয় সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় পর্যায়ক্রমে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত শিক্ষক,অভিভাবক স্হানীয় বাসিন্দা গণ্যমান্য অতিথিরাও নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে নতুন পরিচালনা কমিটির সদস্যদের সফলতা কামনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণ করা হয়।
মন্তব্য করুন