reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 আগস্ট 2026 ইং
৭২ বার পড়া হয়েছে

রায়গঞ্জে নারী ফুটবলের লড়াই, সিরাজগঞ্জকে হারিয়ে শিরোপা রাজশাহীর

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল। ফাইনালে স্বাগতিক সিরাজগঞ্জ প্রমিলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রমিলা ফুটবল দল।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি শুরু হয়। খেলা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নূল হক।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহানুজ্জামান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. দুলাল হোসেন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল মাস্টার, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মো. আমিনুল বারী তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনালে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী প্রমিলা ফুটবল দল একটি গোল করে এগিয়ে যায়। গোল পরিশোধে সিরাজগঞ্জ একাধিক চেষ্টা করলেও সফল হয়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে রাজশাহী।

খেলা দেখতে জয়ানপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। নারী ফুটবলারদের নৈপুণ্যে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা বলেন, নারী ফুটবলের বিকাশ ও প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে নিয়মিত নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আরও নতুন খেলোয়াড় উঠে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০