reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 03 সেপ্টেম্বর 2026 ইং
৪৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বাসের চাপায় কলেজছাত্রী নিহত, আহত ৩

সিরাজগঞ্জে বাসের চাপায় নাদিয়া (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্দিদাসগাঁতী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিয়া হাটিকুমরুল ইউনিয়নের বাবুল আক্তারের মেয়ে এবং সিরাজগঞ্জ সরকারি রাশিদোজ্জাহা মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আহতরা হলেন—সিএনজি চালক নজরুল ইসলাম (৪০), সুমাইয়া পারভীন (২৬) ও তানজিদ (২২)।

স্থানীয় ইউপি সদস্য মো. সজল হোসেন জানান, দুপুরে নলকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল একটি সিএনজি। চন্দিদাসগাঁতী বাজারে পৌঁছালে সিএনজিটির পেছনের একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী নাদিয়া মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০