reporter মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
প্রকাশ : 03 সেপ্টেম্বর 2026 ইং
৩৮ বার পড়া হয়েছে

বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে চলে: আসাদুল হাবিব দুলু

বিএনপি সব সময় বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে চলে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘যতবারই এ দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই সাধারণ মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। বিএনপি সব সময় জনগণের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে পথ চলে।’

তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হিমালয়ের পাহাড়ের মতো অবিচল ছিলেন। তাঁর ওপর যত নির্যাতন, জুলুম ও অত্যাচার হয়েছে, তারপরও তিনি বিএনপির পতাকা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উড়িয়েছেন। এর ফলশ্রুতিতে দেশের মানুষ উজাড় করে বিএনপিকে ভালোবেসেছে।’

তিনি আরও বলেন, ‘গত নির্বাচন নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হয়েছে। কিন্তু দেশের মানুষ মন-প্রাণ উজাড় করে ভালোবেসে বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্রক্ষমতায় দিয়েছে।’

এ সময় দেশের মানুষের বিএনপি ও জিয়া পরিবারের প্রতি আস্থা, বিশ্বাস ও ভরসা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

এ ছাড়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক সদস্যসচিব বনি আমিন, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিকসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেলকুচি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০