reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 এপ্রিল 2026 ইং
৯৯ বার পড়া হয়েছে

ভারতের কারাগারে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর

নিহত বাংলাদেশী যুবকের মরদেহ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগকালে মৃত বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে ওই মরদেহ হস্তান্তর করা হয়। মৃত ওই যুবকের নাম শিপন হাওলাদার (৩৫)। সে বরগুনা সদরের সবেজ হাওলাদারের ছেলে।


পুলিশ ও বিজিবি জানায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হলে তাকে সেখানকার পুলিশে সোপর্দ করা হয়। এরপর ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদন্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিপন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর একটার দিকে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


মরদেহ হস্তান্তরকালে ভারতীয় বিএসএফ এর পক্ষে ঢালু কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বাংলাদেশের বিজিবি’র পক্ষে হাতিপাগার সবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানা পুলিশের ওসি আশরাফুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০