reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 23 এপ্রিল 2026 ইং
১১৩ বার পড়া হয়েছে

পাবনা সরকারী কলেজে ছাত্রশিবির ছাত্রদলের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ভাংচুর-সাংবাদিকসহ আহত ৭

পাবনার ঈশ্বরদী সরকারী কলেজ শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এসময় কলেজ চত্ত্বরে থাকা ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের কার্যালয়ে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী সরকারী কলেজের প্রধান ফটকের সামনে এ সংঘর্ষ, বিষ্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় বিক্ষোভ কারীদের ছোঁড়া ইটের আঘাতে সাংবাদিক ও পুলিশসহ ৭ জন আহত হয়েছে। কলেজ গেট থেকে বিক্ষোভ কারীদের ব্যবহৃত একটি তাজা ককটেল উদ্ধার করেন পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র শিবিরকে গুপ্ত বলে তাদের কর্মকান্ড বিতর্কিত উল্লেখ করে গত মঙ্গলবার ঈশ্বরদী সরকারী কলেজে বিক্ষোভ করে কলেজ শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতা কর্মীরা। তারই প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেন ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।


ছাত্রশিবিরের এই কর্মকান্ডে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা প্রদান করতে ইটপাটকেল ছুঁড়লে দুই দলের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে ছাত্রশিবিরের মিছিল লক্ষ করে ২ রাউন্ট গুলি ছুঁড়ে পালিয়ে যায় ছাত্রদল নেতা কর্মীরা। পরে উপস্থিত পুলিশ সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কলেজ গেটে পড়ে থাকা একটি তাজা ককটেল উদ্ধার করেন পুলিশ।


ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন প্রার্থী বলেন, ছাত্র শিবিরের নেতাকর্মীরা কলেজে বিক্ষোভ করবে এতে আমাদের কোন সমস্যা নেই। তবে আমাদের কাছে তথ্য আছে তারা বহিরাগতদের নিয়ে কলেজে নৈরাজ্য সৃষ্টি করবে। কিন্তু আমরা কলেজে যেকোন প্রকার নৈরাজ্য প্রতিহত করব।


সরকারী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসান বলেন, শিবিরকে গুপ্ত বলে তাদের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে ছাত্রদল। তারা গতকাল বহিরাগতদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। সেখানে আমরা কেবল ছাত্রদের নিয়ে বিক্ষোভ করার সময় আমাদের মিছিলকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোঁড়েন ছাত্রদলের কর্মীরা। আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করলে তারা আমাদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে। এসময় আমরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।


ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন বলেন, কলেজে ছাত্রদের নানা কর্মসূচী থাকবে এটা স্বাভাবিক। গতকাল ছাত্রদল করেছে আজ ছাত্রশিবির করবে বলে আমার কাছে অনুমতি চেয়েছে। তবে কলেজে ইনকোর্স পরীক্ষা চলছে বিধায় তাদের দুপুর ১২ টায় কর্মসূচীর সময় দেওয়া হয়েছে।


বহিরাগতদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ছাত্রদের রাজনৈতিক কর্মসূচীতে বহিরাগত থাকেই। এটা স্টুডেন্ট আইডি দেখে করতে দেয়া সম্ভব নয়।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন, আমাদের সদস্যরা ঘটনাস্থলে আছে। বহিরার্গতদের প্রবেশে শতভাগ নিষিধাজ্ঞা নিশ্চিত করব। সেই সাথে কলেজে চলমান পরীক্ষা যথাযথ ভাবে চলবে। আমরা আপাতত কোন কর্মসূচী কলেজে করতে দেব না। তবে বিষ্ফোরক কোন মামলা হলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০