reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 25 এপ্রিল 2026 ইং
৭৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, বসতঘর বিধ্বস্ত

ঠাকুরগাঁওয়ে হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে জনপদ। ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে চারটি পরিবারের অন্তত ছয়টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরচাপায় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে মুহূর্তের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় জেলার বিভিন্ন এলাকা।

সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় তীব্র বাতাসে একটি বিশাল গাছ নিজাম উদ্দিনের বসতঘরের ওপর উপড়ে পড়ে। এতে তার ঘরটি দুমড়েমুচড়ে যায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা প্রাণভয়ে দ্রুত ঘর থেকে বের হতে পারলেও নিজাম উদ্দিন ভেতরেই আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঝড়ের আঘাতে নিজাম উদ্দিন ছাড়াও লালন, নাজমুল ও নূর আলমের বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর হারিয়ে বর্তমানে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটাচ্ছেন।

বসতবাড়ির পাশাপাশি কৃষি খাতেও ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ভুট্টা, পাট ও মরিচের ক্ষেত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।


ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর জানান, আকস্মিক এই ঝড় ও শিলাবৃষ্টিতে নির্দিষ্ট কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছেন।


এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০