খবর ২৪ ঘন্টা , ডেস্ক
কক্সবাজারের -এ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবী মানুষের অংশগ্রহণে র্যালীটি বের করা হয়। র্যালীটি টেকনাফের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
টেকনাফ উপজেলা ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি রশিদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ফরিদসহ আরো অনেকে।
র্যালীতে বহন করা ব্যানার ও ফেস্টুনে “শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা”, “ন্যায্য মজুরি নিশ্চিত কর”সহ নানা দাবির কথা তুলে ধরা হয়। এতে স্থানীয় শ্রমিক নেতা, ব্যবসায়ী ও সাধারণ শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস বহন করে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়, যা শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত।
মন্তব্য করুন