reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 05 মে 2026 ইং
৯৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল দুই ট্রাক

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজশাহী-নাটোর মহাসড়কে দ্রুতগামী একটি ডাম্প ট্রাক আক্কাস আলী খলিফাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আক্কাস আলী খলিফা এলাকার বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়, এতে ট্রাক দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় পুলিশকে ঘটনাস্থলে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আগুন নেভান।

এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিকতায় আলোক যাত্রা: সলঙ্গায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভেড়ামারা নানা কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী নাতনী ধর্ষিত

সারাবাংলা কুষ্টিয়া ব্যুরো অফিসের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি

রায়গঞ্জে ৬০০ অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়গঞ্জে ৬০০ জন পেলেন এক হাজার টাকা করে সহায়তা

সিরাজগঞ্জের কাজীপুরে আসছেন পীর সাহেব চরমোনাই

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ আটক ২

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলা, গোলাগুলি

পেছন থেকে গাড়ির ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

১০

বেলকুচিতে কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

১১

যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান: ২৬ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

১২

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি

১৩

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর চুল ব্যবসায়ী

১৪

তাড়াশে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ দুর্ঘটনা: রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

মাথার ওপর ঝুলছে মৃত্যুফাঁদ, আতঙ্কে হাটপাঙ্গাসি বাজারের মানুষ

১৭

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

১৮

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

১৯

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

২০